Showing posts with label আইটি সংবাদ. Show all posts
Showing posts with label আইটি সংবাদ. Show all posts

দেখে নিন সেরা ৫টি উইন্ডোজ-ফোন মোবাইল

আস্-সালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেরা ৫টি উইন্ডোজ মোবাইল নিয়ে।

 

আপনাদের অনেকেই হয়তো উইন্ডোজ ফোন মোবাইল কিনবেন বলে ভাবছেন। তবে স্থির করতে পারছেন না কোন ব্যন্ডের কোন মডেল টি কিনবেন। চিন্তার কোন কারন নেই। আমি আজ আপনাদেরকে ৫টি সেরা উইন্ডোজ ফোনের নাম বলব। সেগুলো থেকে যেকোন একটি আপনি আপনার পছন্দের হিসেবে বেছে নিতে পারেন।

 

এই ৫টি মোবাইল ফোনই খুব আকর্ষনীয় ভাবে তৈরি করা হয়েছে। সারা বিশ্বের মোবাইল মার্কেট গুলোতে উইন্ডোজ ফোনের ক্ষেত্রে এর একটা যথেষ্ট চাহিদা লক্ষ্য করা গিয়েছে। আসুন কথা না বাড়িয়ে উইন্ডোজ ফোন গুলো দেখে নিই।

 

নিম্নে এগুলো সম্পর্কে কিছু তথ্য সহ পিকচার আকারে দেয়া হল:-

 

1. Nokia lumia 920:

    

   দাম : 46850 Tk.

Nokia lumia 920 specifications:

  • প্রসেসর : Dual-core 1.5 GHz 
  • অপরেটিং সিস্টেম : windows phone 8
  • ক্যামেরা : 8MP
  • রেম : 1GB
  • ইন্টারনাল মেমোরি : 32 GB
  • সাইজ : 4.5 inch display
  • ডাইমেনশন : 130.3x70.8x10.7 mm
  • উইট : 185 g
  • Wi-Fi,Bluetooth,3G and USB.


2. HTC 8x:



দাম : 37000 Tk.     

Htc 8x specifications:
  • প্রসেসর : Dual-core 1.5 GHz 
  • অপারেটিং সিস্টেম : windows phone 8
  • ক্যামেরা : 8MP
  • রেম : 1GB
  • ইন্টারনাল মেমোরি : 16 GB
  • সাইজ : 4.3 inch display
  • ডাইমেনশন :  132.4x 66.2 x 10.1 mm
  • উয়িট : 130 g
  • Wi-Fi, Bluetooth, 3G and USB.


3. Lumia 820:

     


দাম : 32700 Tk.


Lumia 820 specifications:
  • প্রসেসর : Dual-core 1.5 GHz 
  • অপরেটিং সিস্টেম : windows phone 8
  • ক্যামেরা : 8MP + 1.3MP secondary camera
  • রেম : 1GB
  • ইন্টারনাল মেমোরি : 8 GB
  • এক্সটারনাল মেমোরি : Expandable up to 64 GB
  • সাইজ : 4.3 inch display
  • ডাইমেনশন :  123.8x68.5x9.9 mm 
  • উয়িট : 160 g
  • Wi-Fi, Bluetooth, 3G and USB.


4. HTC Titan:



দাম : 35000 Tk.

HTC Titan specifications:
  • প্রসেসর : Dual-core 1.5 GHz 
  • অপরেটিং সিস্টেম : windows phone 7
  • ক্যামেরা : 16MP + 1.3MP secondary camera
  • রেম : 512 MB
  • ইন্টারনাল মেমোরি : 16 GB
  • এক্সটারনাল মেমোরি : Not available
  • সাইজ : 4.7 inch display
  • ডাইমেনশন : 131.5x70.7x9.9 mm 
  • উয়িট : 160 g
  • Wi-Fi, Bluetooth, 3G and USB.


5. Samsung Ativ S:



দাম:  37000 Tk.

  • প্রসেসর : Dual-core 1.5 GHz 
  • অপরেটিং সিস্টেম : windows phone 8
  • ক্যামেরা : 16MP + 1.9MP secondary camera
  • রেম : 512 MB
  • ইন্টারনাল মেমোরি : 16 GB
  • এক্সটারনাল মেমোরি : up to 32 GB
  • সাইজ : 4.8 inch display
  • ডাইমেনশন : 137.2x70.5x8.7 mm
  • উয়িট: 135 g
  • Wi-Fi, Bluetooth, 3G and USB.
Note : মার্কেট অনুযায়ী দিন দিন দামের কিছুটা পরিবর্তন হতে পারে।

আকর্ষণীয় সব পোষ্ট পেতে নিচের পেজটিতে লাইক দিয়ে সবাইকে শেয়ার করুন।

         ITsolution page

সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

নোকিয়ার ফোনে চার্জ থাকবে এক মাস

মোবাইল ফোনে চার্জ দেয়া নিয়ে যারা সব সময় ভোগান্তিতে থাকেন, তাদের জন্যে বিশ্বখ্যাত মোবাইল ফোন কোম্পানি নোকিয়া নিয়ে আসছে তেলেসমাতি সমাধান।

‘নোকিয়া ১০৫’ মডেলের নতুন এই ফোনে একবার চার্জ দিলে পুরো একমাস আর চার্জ নিয়ে ভাবতে হবে না। খবর: ডেইলি মেইল।

এফএম রেডিও ও টর্চ লাইট সুবিধা সম্পন্ন ফোনটির দাম পড়বে এক হাজার টাকার মতো। এটিই হবে নোকিয়ার ইতিহাসে সবচাইতে কম দামী ফোন।

যেসব এলাকায় বিদ্যুতের সমস্যা রয়েছে, সেসব ক্ষেত্রে মডেলটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করছে ফিনল্যান্ডভিত্তিক কোম্পানিটি।

এ বছরের শেষ নাগাদ এ মডেলটির বাজারজাত হবে বলে জানিয়েছে নোকিয়া কর্তৃপক্ষ।

বিদেশে যাবার পূর্বে আপনার ভিসা যাচাই করে নিন

আস্-সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ আপনাদেরকে ভিসা যাচাইয়ের ব্যাপারে সামান্য কিছু তথ্য জানাবো। উদাহরণস্বরুপ, যারা সাউদী-আরব(Saudi Arabia) যেতে চান তারা সাউদী-আরবে যেতে কত টাকা লাগবে এবং বাংলাদেশ সরকারের নির্ধারিত টাকার পরিমান কত ইত্যাদি এই সাইট থেকে আপনারা জানতে পারবেন। এটি বাংলাদেশি সরকারি ওয়েব সাইট । এই সাইট থেকে কখন কোন দেশে ভিসা ছারে এবং সরকারি লাইছেন্স ধারি এজেন্সী কারা কারা আপনারা এখান তার লিস্ট পাবেন। আপনার জন্য সবচাইতে ভালো হবে সউদী-আরবে থাকে এমন কেউ আপনার জন্য ভিসা পাঠায় ।  ভিসা হাতে পাবার পর আপনার জানা জরুরি- যে ভিসা টা  এসেছে সেটা আপনার নামে এসেছে কিনা । ভিসা আপনার নামে এসেছে কিনা, কোন কোম্পানি ভিসা ইস্যু করেছে, মাসিক বেতন কত, ভিসার মেয়াদ কতদিনের, নবায়ন করা জাবে কিনা ইত্যাদি বিষয় জানার জন্য আপনি সাউদী-আরবের(Saudi Arobia)এই সাইট টি তে ভিজিট  করতে পারেন । সাইট টিতে ঢুকলে প্রথমেই সাইট টির হোম পেজ দেখতে পাবেন। এবং তা নিচের চিত্রের মত দেখাবে । আপনি উক্ত সাইট টি তে (Ministry of Interior Kingdom of Saudi Arabia) নিচের ছবির উপর ক্লিক করেও যেতে পারেন।  
 

এরপর আপনার ভিসার ইনফর্মেশন গুলো  সঠিক ভাবে ফিলাপ করতে হবে । 

 

যদি ভিসা আপনার নামে এসে থাকে এবং আপনি আপনার ভিসার ইনফর্মেশনগুলো সঠিক ভাবে প্রদান করে থাকেন তাহলে আপনার ভিসার ইনফর্মেশনগুলো ওয়েবসাইটে প্রদর্শন করবে। তবে ভিসা যদি আপনার নামে না আসে অথবা আপনি যদি ভুল ইনফর্মেশন প্রদান করে থাকেন তাহলে ভিসা ইনফর্মেশন প্রদান করবেনা। প্রয়োজন বোধে আপনি এখানে পুনরায় ২-৩ বার ট্রাই করতে পারেন।  

নিচে আরও কয়েকটি দেশের ভিসা যাচাই এর ওয়েব সাইট দেয়া হলো।
উদহরনস্বরূপ, দুবাই-এর ভিসা যাচাই করতে নিচের ধাপগুলো অনূসরন করুন:
Dubie : go http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx > labour card information > no > write passport no, birth year, nationality and mobile no 05123456789 > next then edit web adress http://www.mol.gov.ae/ownersservices/employeereceipt.aspx if you see your photo and visa name correct


সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

এবার তৈরি হল স্বচ্ছ স্মার্টফোন!

আস্-সালামু আলাইকুম। সবাই ভালো আছেন। এবারে কাজের কথায় আসি। তাইওয়ানের পলিট্রন টেকনোলোজিস তৈরি করেছে স্বচ্ছ স্মার্টফোন প্রোটোটাইপ। একটি মোবাইল ফোনে যতটুকু সম্ভব তার সর্বোচ্চ স্বচ্ছ হার্ডওয়্যার ব্যবহার করার চেষ্টা করেছে কোম্পানিটি 

 
প্রাথমিক এই হ্যান্ডসেট মডেলে কোন নির্দিষ্ট অপারেটিং সিস্টেম ইনস্টল না করে শুধুমাত্র ডিভাইসটিতে তাদের মূল লক্ষ্য অর্থাৎ স্বচ্ছ করিগরি ব্যবস্থা দেখানো হয়েছে। এতে মাল্টিটাচ ডিসপ্লে, ক্যামেরাসহ অন্যান্য মাল্টিমিডিয়া ফিচার যোগ করার ব্যবস্থাও আছে।


পলিট্রনের হ্যান্ডসেটের ছবিটি খেয়াল করে দেখবেন এর দুইপাশ থেকেই নির্বিঘ্নে আলো চলাচল করতে পারছে। শুধু মাইক্রোফোন, স্পিকার, মেমোরি কার্ড, ব্যাটারি, সিম কার্ড এসব অংশের স্বচ্ছ বিকল্প না থাকায় সেগুলো প্রচলিত অন্যান্য স্মার্টফোনের পার্টসের মতই অস্বচ্ছ হবে। তবে পুরোপুরি স্বচ্ছ হ্যান্ডসেট পাওয়ার জন্য গবেষণা অব্যাহত রয়েছে। আর সার্কিট বোর্ডের মত কিছু অংশকে স্মার্টগ্লাস প্রযুক্তিতে ঢেকে দেয়া হবে। পলিট্রনের স্মার্ট গ্লাস হচ্ছে এমন এক প্রযুক্তি যা বিদ্যুৎ সরবরাহহীন অবস্থায় গঠনকারী অনুগুলি ছড়ানো অবস্থায় থাকে ফলে গ্লাসটি মেঘলা সাদা রঙ ধারণ করে। বিদ্যুৎ প্রবাহ পেলে এর সেগুলো নির্দিষ্ট একটি সজ্জায় অবস্থান করে যাতে এদের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে এবং সব মিলিয়ে একে স্বচ্ছ দেখা যায়।
পলিট্রন তাদের নতুন এই আবিষ্কার নিয়ে বেশ আশাবাদী। এরকম একটি স্মার্টফোন বাজারে আসলে সেটি নিঃসন্দেহে প্রতিযোগিতামূলক এক পণ্য হিসেবে আবির্ভূত হবে। চলতি বছরের শেষদিকে স্বচ্ছ স্মার্টফোন বাজারজাত করার আশাবাদ ব্যক্ত করেছে তাইওয়ানের এই প্রতিষ্ঠান। এখন প্রশ্ন হচ্ছে কোন অপারেটিং সিস্টেম বেছে নেয় পলিট্রন। আপনার কি মনে হয়? এন্ড্রয়েড, উইন্ডোজ ফোন, উবুন্তু নাকি অন্যকিছু (বিবি ওএস, মজিলা ইত্যাদি)?

প্রথম বাংলাদেশী সামাজিক যোগাযোগ মাধ্যম ::www.smalljoin.com::

নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরুঃ প্রথম বাংলাদেশী সামাজিক যোগাযোগ মাধ্যম।

বর্তমান সময়ের জনপ্রিয়তার তুঙ্গে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন থেকে যুক্ত হলো নতুন একটি ওয়েবসাইট যা কিনা শুধুমাত্র বাংলাদেশীদের জন্যে।
আধুনিক যোগাযোগ মাধ্যমের সমস্ত সুবিধাগুলো পাওয়া যাবে এখানে। যে কেউ ব্যবহার করতে পারবেন বিনামূল্যে।
নিয়মিত উন্নয়ন এবং আপনাদের মুল্যবান মতামত আমাদের সাহায্য করবে আরো ভালো কিছু করতে।আশা করবো নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারীরা যুক্ত হয়ে আমাদের চেষ্টাকে সার্থক করে তুলবেন।
যুক্ত হোন, আজিঃ http://www.smalljoin.com/


Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Recent Comments

© 2011-14 bdwebworld, All Rights Reserved.

Designed by Md. Shariful Islam